Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

টি-টোয়েন্টি দল থেকে ‘বাদ’ পড়লেন রোহিত-কোহলি!

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারত দল থেকে বাদ পড়লেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই নিয়ে টানা দুই সিরিজে দল থেকে বাদ পড়েছেন এই দুই তারকা ক্রিকেটার।

টি-টোয়েন্টি দল থেকে 'বাদ' পড়ছেন রোহিত-কোহলি!

টি-টোয়েন্টি দল থেকে ‘বাদ’ পড়ছেন রোহিত-কোহলি! ছবিঃ সংগৃহীত

গতকাল রাতে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। সেখানে রোহিত-কোহলি পাশাপাশি নাম নেই ওপেনার লোকেশ রাহুল ও অলরাউন্ডার অক্ষর পাটেলেরও।

রাহুল এবং অক্ষর কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই থাকবেন না। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তারা। তবে রোহিত এবং কোহলির টি-টোয়েন্টি দলে না থাকার পরিষ্কার কারণ জানানো হয়নি।

দুইজনের কারোরই কোনো ইনজুরি নেই। তাই ধারণা করা হচ্ছে তরুণদের নিয়েই সামনে এগুতে চাচ্ছে ভারত, তাই এমন সাহসী সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোচ রাহুল দ্রাবিড়ও ইঙ্গিত দিয়েছেন, সিনিয়রদের ছাড়াই সামনের দিকে তাকাতে চাইছেন তারা।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাঘিনীদের

চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডে। তিনিই নিউজিল্যান্ডের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন।

সিরিজে পান্ডের সহকারী হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি দলে ফিরেছেন সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭৯ রানের ইনিংস খেলা পৃথ্বি শ।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৭শে জানুয়ারি। টি-টোয়েন্টির আগে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ই জানুয়ারি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট